রিভিউ
আমাদের কোর্স, ওয়ার্কশপ এবং বই সম্পর্কে শিক্ষার্থীদের মূল্যবান মতামত
mayapharmacy2025
আমি ব্যক্তিগতভাবে Medicine Concept–এর বই এবং কোর্স দুটোই দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। মেডিকেল বিষয়গুলোকে এত পরিষ্কার, সাজানো এবং কনসেপ্ট–বেইজডভাবে উপস্থাপন করা খুব কম জায়গায় দেখা যায়। তাদের বইগুলো পড়লে মনে হয় বিষয়গুলো শুধু মুখস্থ করার জন্য নয়, বরং গভীরভাবে বোঝার জন্য তৈরি করা হয়েছে। প্রতিটি টপিক ধাপে ধাপে এমনভাবে সাজানো যে কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। আর তাদের কোর্সগুলোও খুব প্র্যাকটিক্যাল ও কনসেপ্ট ক্লিয়ার করার দিকে ফোকাসড। যারা মেডিসিন, ফার্মেসি বা হেলথ সেক্টরে আছেন এবং নিজের বেসিককে শক্ত করতে চান, তাদের জন্য এই কোর্সগুলো সত্যিই অনেক ভ্যালু দেয়। সবচেয়ে ভালো লাগে যে তারা শুধু তথ্য দেয় না, বরং শেখার একটা সুন্দর সিস্টেম তৈরি করেছে—যা একজন শিক্ষার্থীকে ধীরে ধীরে কনফিডেন্ট করে তোলে। এত সুন্দরভাবে জ্ঞানকে সহজ করে উপস্থাপন করার জন্য Medicine Concept টিমকে আন্তরিক ধন্যবাদ। তাদের এই উদ্যোগ অনেক শিক্ষার্থী ও প্রফেশনালদের জন্য সত্যিই খুব উপকারী।
ahmedatoz1235
**বই রিভিউ:** “মেডিসিন কনসেপ্ট” বইটি মেডিসিন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করার একটি চমৎকার প্রয়াস। ফার্মাকোলজি, এন্টিবায়োটিক সচেতনতা, ড্রাগ ইন্টারেকশন এবং ওটিসি (OTC) মেডিসিনের মতো জটিল বিষয়গুলোকে লেখক অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করেছেন, যা নতুন শিক্ষার্থী থেকে শুরু করে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্যও সমানভাবে উপযোগী। বইটির সবচেয়ে বড় শক্তি হলো এর সহজবোধ্য উপস্থাপনা। সাধারণত ফার্মাকোলজি বিষয়টি অনেকের কাছেই কঠিন মনে হয়, কিন্তু এই বইতে বাস্তব উদাহরণ, পরিষ্কার ব্যাখ্যা এবং প্রাসঙ্গিক তথ্যের মাধ্যমে বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার ও অপব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক। ড্রাগ ইন্টারেকশন এবং ওটিসি মেডিসিন সংক্রান্ত অংশগুলোও খুবই কার্যকর, যা পাঠককে নিরাপদ ও সঠিকভাবে ওষুধ ব্যবহারের বিষয়ে সচেতন করে। বইটির ভাষা সহজ, গঠন সুন্দর এবং বিষয়বস্তুর ধারাবাহিকতা প্রশংসনীয়। সব মিলিয়ে, “মেডিসিন কনসেপ্ট” বইটি মেডিসিন বিষয়ে প্রাথমিক থেকে মধ্যম স্তরের জ্ঞান অর্জনের জন্য একটি অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় বই। যারা মেডিসিন সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে চান বা স্বাস্থ্যসেবার সাথে যুক্ত, তাদের জন্য এটি একটি মূল্যবান সংযোজন হতে পারে।

MH Alamin
Graduate Pharmacist
আমি একজন ফার্মাসিস্ট হিসেবে ওষুধ বিষয়ক বই, গাইডলাইন ও রেফারেন্স পড়ি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, "মেডিসিন কনসেপ্ট" বইটি অন্যান্য ওষুধ বিষয়ক বইয়ের তুলনায় বেশ আলাদা এবং ব্যবহারিক দিক থেকে অত্যন্ত উপযোগী। বইটির সবচেয়ে বড় দিক হলো জটিল মেডিসিন কনসেপ্টগুলোকে খুব সহজ, পরিষ্কার ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা। সাধারণত মেডিসিন বা ফার্মাকোলজি সংক্রান্ত বইয়ে বিষয়গুলো নতুন শিক্ষার্থী বা পাঠকের জন্য কঠিন মনে হয়, সেগুলো এখানে ধাপে ধাপে বোঝানো হয়েছে। ফলে শিক্ষার্থী, ফার্মাসিস্ট, মেডিকেল প্রতিনিধি এমনকি স্বাস্থ্য বিষয়ে আগ্রহী সাধারণ পাঠকও বইটি থেকে উপকৃত হতে পারবেন।
হাসানুর রহমান
ভাই বইটি এইমাত্র হাতে পেলাম। এক নজরে পেজগুলো দেখলাম তাতে বেস্ট কোয়ালিটির মনে হল।।
Tanmoy Karmakar
বইটি হাতে পেলাম। খুবই ভালো লাগছে। কখনো ভাবিনি ঔষধ নিয়ে এতো সহজ ভাবে পড়া যায়।বইটিতে ওষুধ এর কার্যকারিতা নিয়ে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ। ❤️
Sadia Amin
Medicine Concept book ti ajke hate pelam khub sundor kore sajano guchano onk valo lagche 🥰🥰
Firoz Kabir
আমি একজন রেজিস্টার্ড নার্স বইটি অর্ডার দিয়েছিলাম,,, আজকে হাতে পাইছি,,,, বইটি অনেক উপকারী,,,, যেহেতু আমরা মেডিকেল ডিপার্টমেন্ট এর,,,ফার্মাকোলজি টা আরও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ
Md Ruman Hossain
৪র্থ ব্যাচের শিক্ষার্থী
আসসালামু আলাইকুম,, আমি মো: রোমান হোসাইন আমি একজন নার্স আর এই নার্স পরিচয় দিতে আমি গর্ব অনুভব করি, কেননা একজন রোগীর কাছ থেকে সেবা করার সুযোগ পাই আর সেই কারণে আমি ঔষধ নিয়ে আরো বেশি জানতে চাই। যাতে আমার দ্বারা কোনো রোগী যেনো ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ কতৃপক্ষ কে এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করার জন্য। ইনশাআল্লাহ পুরো দুই মাসই কোর্সের পাশে আছি❣️🖤
Bristy Karmaker
৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী, মেডিসিন কনসেপ্ট
আমি একজন রেজিস্টার্ড নার্স। হিরক ভাইয়ার ভিডিও প্রথম যেদিন দেখি, তখনই মনে হয়েছিল — এটাই অন্যতম শেখার জায়গা এবং অনেক ভিডিও দেখে অনেক কনসেপ্ট গুলো ক্লিয়ায় হয়েছি। ভাইয়া শুধু অনলাইনে ক্লাসই নেন না, বই দিয়েও যেভাবে গাইড করেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। ঔষধ সম্পর্কে অনেক অজানা বিষয় এত সহজ ভাষায় ব্যাখ্যা করে দেন যে বুঝতে কোনো সমস্যা হয় না। ক্লাস, বই, পড়ানোর স্টাইল — সব মিলিয়ে যা আশা করেছি তার থেকেও অনেক বেশি পেয়েছি। ধন্যবাদ হিরক ভাইয়া, এমন একটি শিক্ষণীয় উদ্যোগ নেওয়ার জন্য🌼
আল আমিন ভূঁইয়া
৭ম ব্যাচের শিক্ষার্থী, মেডিসিন কনসেপ্ট
মেডিসিন কনসেপ্টের পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ! আপনারা যে সহজবোধ্য ও মানসম্পন্ন পাঠদানের মাধ্যমে আমাদের শেখার পথে সহায়তা করেছেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আপনাদের প্রচেষ্টা ও উদ্যম আমাদের জন্য অনেক প্রেরণার উৎস। ভবিষ্যতেও অনেক শিক্ষার্থী আপনারা অনুপ্রাণিত করবেন, এই আশা করি।
Bai-Hakim
৭ম ব্যাচের শিক্ষার্থী, মেডিসিন কনসেপ্ট
আমি 'মেডিসিন কনসেপ্ট' বইটি হাতে পেয়ে সত্যিই মুগ্ধ। Clear Concept টিমকে অসংখ্য ধন্যবাদ এমন একটি চমৎকার ও সহজবোধ্য বই উপহার দেওয়ার জন্য। ওষুধ সংক্রান্ত জটিল বিষয়গুলোকে যেভাবে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। যারা মেডিসিন বিষয় নিয়ে শিখতে চায়, তাদের জন্য এটি একটি must-have বই। মোঃ হিরক শেখ ভাইয়ের লেখার স্টাইল, উপস্থাপন ও গঠন সত্যিই শিক্ষণীয়
